আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।

উপদেষ্টা পরিষদ ও সদস্যদের দায়িত্ব-কর্তব্য

Impact Story
নিম্নে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

নিম্নে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১। উপদেষ্টা পরিষদ সদস্যের দায়িত্ব-কর্তব্য,

(ক) দেশ ও জনগণের স্বার্থে নিজের জীবনে পার্টিকে ধর্মীয় অনুশাসন ব্যতীত সবকিছুর উপরে গুরুত্ব দিবেন এবং পার্টির ভাবমূর্তি ও ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কার্য হইতে বিরত থাকিবেন।

(খ) পার্টির নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি কার্যক্রম পর্যবেক্ষণ করিবেন এবং এ সংক্রান্ত কোনো অভিযোগ বা পরামর্শ থাকিলে প্রেসিডিয়াম কমিটিকে রিপোর্ট করবেন।

(গ) পার্টির কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করিবেন এবং কর্মসূচির ভিত্তিতে পার্টির সদস্য হইতে আহ্বান করিবেন।

(ঘ) পার্টির লক্ষ্য-উদ্দেশ্য, নীতি, গঠনতন্ত্র, বিধি, ও উপবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখবেন এবং মৌখিক ব্যাখ্যা প্রদান করিবেন।

(ঙ) পার্টির বিভিন্ন কমিটি ও অঙ্গসংগঠনের কার্যক্রম সম্পর্কে অবগত থাকিবেন এবং যেকোনো কমিটি ও অঙ্গসংগঠনের কার্যক্রম পর্যবেক্ষণ করিবেন।

(চ) পদাধিকার বলে পার্টির কোনো একটি অঙ্গসংগঠনের কেন্দ্রীয় কমিটির যেকোন পদে দায়িত্ব পালন করবেন।

(ছ) পার্টির কার্যক্রম সম্পর্কে জনগণের মনোভাব বোঝার চেষ্টা করবেন এবং জনগণের মনোভাব প্রেসিডিয়াম কমিটিতে উত্থাপন করিবেন।

(জ) প্রেসিডিয়াম কমিটির সভায় নিয়মিত উপস্থিত থাকিবেন, তবে সভায় ভোটাধিকার ক্ষমতা প্রাপ্ত হইবেন না।

(ঝ) পার্টির যেকোনো বিষয়ে কোনো প্রকার দ্বিধার ঊর্ধ্বে থেকে প্রেসিডিয়াম কমিটির সভায় স্বীয় মতামত স্পষ্ট ভাষায় ব্যক্ত বা সমালোচনা করিবেন এবং পরামর্শ প্রদান করিবেন।

(ঞ) সময় সময় প্রেসিডিয়াম কমিটি কর্তৃক অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করিবেন।

(ট) পার্টির সাধারণ সদস্যের ন্যায় পার্টির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অংশগ্রহণ ও কমিটির পদে দায়িত্ব পালন করিতে পারিবেন।

(ঠ) জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করিতে হইলে, ওয়ার্ড পর্যায় থেকে কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অংশ গ্রহণ করে যথা নিয়মে মনোনয়ন প্রাপ্ত হইবেন।

হোম
সংগঠন
আগামী
অর্থব্যবস্থা
সদস্য
ডোনেশন
কর্মসূচি
নিউজ
যোগাযোগ