পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
(১.১) কার্যপরিষদ ইউনিয়নে পার্টির অভিভাবক রূপে দায়িত্ব ও কর্তব্য পালন করিবেন। ইউনিয়ন কার্যপরিষদের অধীন ইউনিয়ন ও ইউনিয়নের সকল ওয়ার্ডের কার্যনির্বাহী কমিটি হইবে।
(১.২) সরাসরি বা ভার্চুয়াল সপ্তাহে অন্তত একটি বৈঠক অনুষ্ঠিত হইবে,তবে দুটি বৈঠকের মধ্যে সর্বোচ্চ ১৫ দিনের অধিক গ্যাপ থাকিবে না।
(১.৩) ইউনিয়ন ও ওয়ার্ড কার্যনির্বাহী কমিটির কার্যক্রমের তদারকী, সমন্বয় সাধন করা ও অন্তর্দ্বন্দ্ব মেটাবে।
(১.৪) ইউনিয়ন বা ওয়ার্ড কার্যনির্বাহী কমিটির সুপারিশে সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করিবে।
(১.৫) কোনো কমিটির সদস্যের বিরুদ্ধে অভিযোগ ১৫ কর্ম দিবসের মধ্যে যাচাই-বাছাই করিয়া সত্য হইলে অপসারণের ক্ষেত্রে উপজেলা কাউন্সিলে প্রস্তাব প্রেরণ করিতে পারিবেন।
(১.৬) পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের কার্যকলাপের তদারক, নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করিবে।
(১.৭) ঊর্ধ্বতন কমিটির নির্দেশে অন্যান্য কর্তব্য ও দায়িত্ব পালন করিবে এবং কাউন্সিলের সদস্যদের মধ্যে দায়িত্ব পালন করিবে।
(১.৮) প্রতি দুই মাসে অন্তত একদিন ভার্চুয়াল বা প্রয়োজনে সরাসরি ইউনিয়ন পরুষ ও মহিলা উভয় কাউন্সিলের কার্যপরিষদের বৈঠক পরুষ কার্যপরিষদ আহ্বান করিবেন।
(১.৯) প্রতি দুই মাসে অন্তত একদিন ভার্চুয়াল বা প্রয়োজনে সরাসরি ইউনিয়ন পরুষ ও মহিলা উভয় কাউন্সিলের কার্যপরিষদের বৈঠক মহিলা কার্যপরিষদ আহ্বান করিবে।
(১.১০) যেকোনো সময় সাতদিনের নোটিশে কাউন্সিলের বৈঠক আহ্বান করিবে, প্রয়োজনবোধে ২ দুইদিনের নোটিশে কাউন্সিলের বৈঠক আহ্বান করা যাইবে।
(১.১১) কার্যপরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হইবে এবং কোরাম পূর্ণ হইবে।
(১.১২) ইউনিয়ন কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে যেকোনো বিষয়ে বিভিন্ন অস্থায়ী বা স্থায়ী উপ-কমিটি গঠন করিতে পারিবে।
(১.১৩) উপ- কমিটিসমূহে দলের সদস্য নন অথচ বিশেষ ক্ষেত্রে পারদর্শী, যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন এমন ব্যক্তিদেরকেও অন্তর্ভুক্ত করা যাইবে।
(১.১৪) অঙ্গসংগঠনের সহিত সমন্বয়ে রাখিবেন, পার্টির কর্মসূচি বাস্তবায়নে উদ্বুদ্ধ করিবেন এবং তাঁহাদের পরামর্শ বিবেচনা বা পর্যালোচনা করবেন।
(১.১৫) ইউনিয়ন ও ইউনিয়নের সকল ওয়ার্ডের কার্যনির্বাহী কমিটির অর্থের হিসাব গ্রহণ ও যথাযথ ব্যয় অনুমোদন করিবে।
(১.১৬) পার্টির সম্পদের যথাযথ ব্যবহার এবং যাথযথ উপ-কমিটির মাধ্যমে পার্টির অর্থ-সম্পদের হিসাব গ্রহণ ও ব্যয় পরীক্ষা-নিরীক্ষা করিবেন এবং রিপোর্ট উপদেষ্টা পরিষদে প্রদান করিবেন।
(১.১৭) ঊর্ধ্বতন কমিটির বা পার্টির সিদ্ধান্ত বা কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করিতে ইউনিয়ন ও ইউনিয়নের সকল ওয়ার্ডের কার্যনির্বাহী কমিটিকে পরামর্শ প্রদান ও সহযোগিতা করিবে।
(১.১৮) সদস্যদের মাসিক ফি উত্তলনে ও বকেয়া চাঁদা আদায়ে বিভিন্ন কর্মসূচি এবং ইউনিয়ন ও ইউনিয়নের সকল ওয়ার্ডের কার্যনির্বাহী পার্টির মূল্যায়ন ও পর্যবেক্ষণমূলক কর্মকাণ্ড পরিচালনা করিবে এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পার্টি ও জনকল্যাণে উৎসাহ মূলক বিভিন্ন কর্মসূচি প্রদান করিবে।
(১.১৯) ইউনিয়নের শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উদ্যোক্তাদের কাজে স্বীকৃতি প্রদান করিয়া প্রচারের মাধ্যমে অন্যদের উদ্বুদ্ধ করিবে।
(১.২০) পার্টি কর্তৃক ইউনিয়নে সাপ্তাহিক ও মাসিক ম্যাগাজিন এবং সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটে ইউনিয়নের কৃতি সন্তান, অনুপ্রেরণামূলক কাজ, ‘সদস্যদের সাফল্য, লেখা, গবেষণা ও উদ্ভাবন’, ইউনিয়নে পার্টির কার্যক্রম, সিদ্ধান্ত, কর্মসূচি সহ পার্টির বক্তব্য, বিবৃতি, মন্তব্য, প্রকাশনা, সহায়ক তথ্য- উপাত্ত ও পরিসংখ্যান প্রকাশের ব্যবস্থা ও তদারকি করিবেন।