পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
(১) কেন্দ্রীয় কাউন্সিলের কার্যপরিষদের,
(অ) চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রেসিডেন্ট কর্তৃক শপথ পাঠ করিবেন।
(আ) অন্যান্য সদস্যগণ ভাইস প্রেসিডেন্ট কর্তৃক শপথ পাঠ করিবেন।
(২) আঞ্চলিক কাউন্সিলের কার্যপরিষদের,
(অ) চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান কেন্দ্রীয় কাউন্সিল কার্যপরিষদের চেয়ারম্যান
কর্তৃক শপথ পাঠ করিবেন।
(আ) অন্যান্য সদস্যগণ কেন্দ্রীয় কাউন্সিল কার্যপরিষদের ভাইচ-চেয়ারম্যান কর্তৃক
শপথ পাঠ করিবেন।
(৩) জেলা কাউন্সিলের কার্যপরিষদের,
(অ) চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান আঞ্চলিক কাউন্সিল কার্যপরিষদের চেয়ারম্যান
কর্তৃক শপথ পাঠ করিবেন।
(আ) অন্যান্য সদস্যগণ আঞ্চলিক কাউন্সিল কার্যপরিষদের ভাইচ-চেয়ারম্যান কর্তৃক শপথ
পাঠ করিবেন।
(৪) উপজেলা কাউন্সিলের কার্যপরিষদের,
(অ) চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান জেলা কাউন্সিল কার্যপরিষদের চেয়ারম্যান
কর্তৃক শপথ পাঠ করিবেন।
(আ) অন্যান্য সদস্যগণ জেলা কাউন্সিল কার্যপরিষদের ভাইচ-চেয়ারম্যান কর্তৃক শপথ পাঠ
করিবেন।
(৫) ইউনিয়ন কাউন্সিলের কার্যপরিষদের,
(অ) চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান উপজেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি কর্তৃক
শপথ পাঠ করিবেন।
(আ) অন্যান্য সদস্যগণ উপজেলা কাউন্সিল কার্যপরিষদের ভাইচ-চেয়ারম্যান কর্তৃক শপথ
পাঠ করিবেন।