পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
২০৷ অধিকার ও কর্তব্যরূপে কর্ম
(১) কর্ম হইতেছে কর্মক্ষম
প্রত্যেক নাগরিকের পক্ষে অধিকার, কর্তব্য ও সম্মানের বিষয়, এবং “প্রত্যেকের নিকট হইতে
যোগ্যতানুসারে ও প্রত্যেককে কর্মানুযায়ী”-এই নীতির ভিত্তিতে প্রত্যেকে স্বীয় কর্মের
জন্য পারিশ্রমিক লাভ করিবেন৷
(২) রাষ্ট্র এমন অবস্থাসৃষ্টির
চেষ্টা করিবেন, যেখানে সাধারণ নীতি হিসাবে কোন ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ
হইবেন না এবং যেখানে বুদ্ধিবৃত্তিমূলক ও কায়িক-সকল প্রকার শ্র্রম সৃষ্টিধর্মী প্রয়াসের
ও মানবিক ব্যক্তিত্বের পূর্ণতর অভিব্যক্তিতে পরিণত হইবে৷
(৩) জনপ্রতিনিধিগণ
পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়নে সহযোগিতা ও তদারকি করিবেন।
পরিকল্পনা প্রণয়নের ফলে রাষ্ট্র বা জনসাধারণ ক্ষতিগ্রস্থ হইলে জনপ্রতিনিধিগণ দায়ী
থাকিবেন। বাস্তবায়ন কর্মকর্তা/কর্মচারীকে লিখিত জবাবদিহি চাইতে পারিবেন, তবে কাজে হস্তক্ষেপ করিতে পারিবেন না।
(ক) কর্মকর্তা/কর্মচারীর
জবাব সন্তোষজনক না হইলে,
তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা/কর্মচারীকে ও নিজ ঊর্ধ্বতন জনপ্রতিনিধিকে
(উভয়) লিখিত ভাবে অবগত বা অভিযোগ করিতে পারিবেন।
(৪) কর্মকর্তা/কর্মচারীগণ
পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করিবেন ও অনুমোদিত পরিকল্পনা বাস্তবায়ন করিবেন।
বাস্তবায়নে কোনো প্রকার দুর্নীতি-অনিয়ম বা আইন বহির্ভূত বা অনুমোদহীন কাজের জন্য
কেবল কর্মকর্তা-কর্মচারীগণ দায়ী থাকিবেন।
(ক) কোনো জনপ্রতিনিধি বাস্তবায়নে হস্তক্ষেপ (তদবির (সুপারিশ), অনুরোধ বা নির্দেশ) করিলে, তাঁর ঊর্ধ্বতন জনপ্রতিনিধি ও নিজ ঊর্ধ্বতন কর্মকর্তাকে (উভয়) লিখিত ভাবে অবহিত না করিয়া থাকিলে গুরুতর অপরাধ হইবে।
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"