পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
১৯৷ সম্পদ ও সুযোগের সমতা
(১) সকল নাগরিকের জন্য সুযোগের
সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবেন৷
(২) মানুষে মানুষে সামাজিক
ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত
করিবার জন্য এবং নাগরিকতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে
সুষম সুযোগ-সুবিধাদান নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷
(৩) জাতীয় জীবনের সর্বস্তরে
মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন।
(৪) সংখ্যাগরিষ্ঠ
নাগরিকের সম্পদের পরিমাণের ভিত্তিতে দেশের উৎস হইতে সম্পদ অর্জনে যুক্তিসংগত বাধা-নিষেধ
প্রদান ও শ্রমিকদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে নাগরিকদের মধ্যে সম্পদের সমতা রাষ্ট্র
নিশ্চিত করিবেন।
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"