পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৩৯। চিন্তা ও বিবেকের
স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা
(১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার
নিশ্চয়তাদান করা হইল।
(২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের
সহিত সমতার সম্পর্ক,
জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার
স্বার্থে কিংবা ধর্মীয় বিদ্বেষ, আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত
বাধানিষেধ-সাপেক্ষে,
(ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাবপ্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং
(খ) বস্তুনিষ্ঠ সংবাদক্ষেত্রের স্বাধীনতার
নিশ্চয়তা দান করা হইল।
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"