পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
১২৭। হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগ
(১) বাংলাদেশের একটি হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগ থাকিবে এবং দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ,
ট্রেনিং, অডিট ও একাউন্টিং দপ্তর লইয়া বিভাগের অধীন হইবে,
(২) মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (অতঃপর
"মহা হিসাব-নিরীক্ষক" নামে অভিহিত) ও অতিরিক্ত মহা হিসাব-নিরীক্ষকগণের সমন্বয়ে হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগের পরিচালনা পর্ষদ গঠিত
হইবে এবং মহা হিসাব-নিরীক্ষক সভাপতি ও অতিরিক্ত মহা
হিসাব-নিরীক্ষকগণ সদস্যরূপে কার্য করিবেন।
(৩) মহা হিসাব-নিরীক্ষক ও অতিরিক্ত মহা হিসাব-নিরীক্ষকগণ রাষ্ট্রপতি
কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন সহ যেরূপ দায়িত্ব এই সংবিধান বা অন্য কোন আইনের
দ্বারা নির্ধারিত হইবে,
সেইরূপ দায়িত্ব পালন করিবেন,
(৪) হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগের পরিচালনা পর্ষদ
দায়িত্বপালনে স্বাধীন থাকবেন এবং দায়িত্বের পালনে ও ‘রাষ্ট্রপতির সাপেক্ষে সংসদের
নিকট’ দায়বদ্ধ থাকিবেন।
(৫) এই ভাগের
অধীন হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগ প্রতিষ্ঠা ও তাহার উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য
নিজস্ব সচিবালয় থাকবে এবং যেরূপ কর্মকর্তা-কর্মচারীর প্রয়োজন হইবে, হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগ পরিচালনা পর্ষদ অনুরোধ করিলে
রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদেশ্যে প্রণীত বিধিসমূহ অনুযায়ী কর্ম বিভাগের সহযোগিতায় নিয়োগদান
করিবেন।
তবে শর্ত থাকে
যে,
হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কর্ম
বিভাগ, হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগ পরিচালনা পর্ষদের সহযোগীতা নিবেন।
(৬) বিচার বিভাগের
পরিচালনা পর্ষদের সদস্য যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হইতে পারেন, সেইরূপ পদ্ধতি
ও কারণ ব্যতীত হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগের পরিচালনা পর্ষদের কোনো সদস্য অপসারিত হইবেন না।
(৭)
মহা হিসাব-নিরীক্ষক ও অতিরিক্ত মহা হিসাব-নিরীক্ষক পদে নিয়োগ,
শপথ, পদের মেয়াদ, পদত্যাগ ও অপসারণ পদ্ধতি, পদমর্যাদা,
কার্যবলি, দায়িত্ব ও কর্তব্য, এবং অধিকার এই সংবিধানের তফসিল অনুযায়ী হইবে।
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"